রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় আধিপত্য বিস্তার: বাড়ি ঢুকে গুলি করে হত্যা শহীদদের স্মরণে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভল্যুশন’ অনুষ্ঠিত হবে রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল আসছে টঙ্গী ও ঢাকায় বিএসইসি’র  শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নবনিযুক্ত চেয়ারম্যান  আব্দুল খালেক কালিগঞ্জে তুমুলিয়া প্রিমিয়াম লীগ ফুটবল টিপিএস টুনামেন্টপর উদ্বোধন ‘জুলাই’ এ দেশের মানুষের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র — সার্জিও গর উত্তরায় বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের  সভা অনুষ্ঠিত

রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ঝাউকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বের একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর