শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ সেই গণভবনই এখন ‘জুলাই জাদুঘর’ কালীগঞ্জ  পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ গ্রেপ্তার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নেপথ্য যোগাযোগে কাজ করছে পাকিস্তান মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক সন্ধ্যা কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির গাজীপুর সদর উপজেলা পরিষদের একক চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুছুল্লী জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

গ্রেপ্তার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৩ ভিজিটর

কালিমুল্লাহ  ইকবাল :   ঢাকার রমনা থানার সিদ্ধেশ্বরী রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে পড়ে মারা গেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম (৫১)।

পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে রমনা থানা পুলিশ তার বাসায় অভিযান চালায়। প্রাথমিকভাবে তাকে ফ্ল্যাটে খুঁজে না পাওয়া গেলেও পরে শোবার ঘরের পাশের কার্নিশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাকে নিরাপদে ভেতরে ফিরে আসতে বলা হলে তিনি সম্ভবত পাশের ফ্ল্যাটে পালানোর চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে অষ্টম তলার কার্নিশ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

উদ্ধারের পর রাত প্রায় ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫-এ কর্মরত থাকাকালে অর্থ আত্মসাতের অভিযোগে নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। একই অভিযোগে দুদকের মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

ঘটনার সময় ফ্ল্যাটে তার স্ত্রী রওশনারা বেগম উপস্থিত ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের একমাত্র ছেলে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর