বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাউবিতে মুট কোর্ট প্রতিযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি কলকাতার মির্জা গালিব স্ট্রিটের এক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান: অবৈধ সয়াবিন ও সরিষার তেল বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা দেশের অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর গ্যাস-বিদ্যুতের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় : অর্থমন্ত্রী কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পুলিশকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সক্ষমতা দিতে হবে: এমপি বকুল

কালীগঞ্জে দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক কর্মসূচি

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্ভোধন, বিতর্ক প্রতিযোগিতা, পাঠচক্র, বই পড়া প্রতিযোগিতা, চারাগাছ বিতরণ, নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাদকবিরোধী সমাবেশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভ‚ইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান।

স্বাগত বক্তব্য রাখেন, সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল সি. বীনা খ্রীস্টিনা কোড়াইয়া। সভায় বিতর্ক প্রতিযোগিতা, পাঠচক্র ও বই পড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের যুক্তি, জ্ঞান ও পাঠাভ্যাস, নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন পরিবেশনায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন ও গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভ‚ইয়া।

বিকেলে কালীগঞ্জ আরআরএন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদক বিরোধী সমাবেশ ও পৌরসভার লিনিক সদস্যদের মধ্যে চারা গাছ বিতরণ অনুষ্ঠিত হয়।

সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শহীদুল্লাহ্ ইভা, পূর্ণিমা রোজারিও ও দীপা গমেজের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) আল-আমিন হালদার, আরিফ হোসেন, সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি ফাদার আলবিন গমেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ কাপাসিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল হোসেন আকাশ, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা সুলতানা, শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর