বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান: অবৈধ সয়াবিন ও সরিষার তেল বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৮ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গাজীপুর মহানগরীর  কাশিমপুর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই, গাজীপুরের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই এর  নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক ( সিএম) মো: সাইদুর রহমান জানান, পশ্চিম পানিশাইলের মেসার্স মক্কা সুপার অয়েল মিল ফর্টিফাইড সয়াবিন তেল ও সরিষার তেল বিক্রয়-বিতরণের ক্ষেত্রে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স গ্রহণ করেনি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই প্রতিষ্ঠানের উত্তর পানিশাইলের ইউনিটে সয়াবিন তেল ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মোড়খান চত্বর এলাকার লালমনিরহাট ভ্যারাইটিস স্টোরে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রয়-বিতরণের অভিযোগে ১ লাখ টাকা এবং মাধবপুরের ২ নম্বর ওয়ার্ডের সিকদার কনজ্যুমার প্রোডাক্টসকে একই অভিযোগে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই, গাজীপুরের উপপরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ , সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)  মো. রিয়াজ হোসেন মোল্লা, মোহাম্মদ পারভেজ মিয়া ও প্রকৌশলী ফাহাদ আহমেদ, প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী উপস্থিত ছিলেন।

অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও র‍্যাব-১-এর একটি দল সার্বিক সহযোগিতা করে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিশ্চিতকরণ এবং অননুমোদিতভাবে মানহীন বা অনুমোদনহীন পণ্য বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর