সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস-বিদ্যুতের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় : অর্থমন্ত্রী কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পুলিশকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সক্ষমতা দিতে হবে: এমপি বকুল পেশাদার আমলাতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয় কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, বাবা-মেয়ে গুরুতর জখম নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে জনতার হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের পথ উন্মুক্ত, স্বস্তিতে এলাকাবাসী চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন ১৮ বছরে বদলে গেছে ঢাকা ইস্ট, উন্নয়নের গল্প রেখে বিদায় ওয়ার্ল্ড ভিশনের কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন : মোঃ শওকত হোসেন

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর হতে রওয়ানা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা তথ্য আপা ছোয়া তামান্না সহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু স্বাগত বক্তব্যে জানান, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং মৎস্য খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ১৮ আগষ্ট মঙ্গলবার বিকেল ২.৩০ মিনিট জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপণী অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পরে মৎস্য খাতে অবদান রাখায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মো. নুরুল ইসলামকে প্রথম, কালীগঞ্জ পৌরসভার চৌড়া গ্রামের মো. মকবুলুর রহমানকে দ্বিতীয় ও খঞ্জনা গ্রামের মো. আল-আমিনকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী,সুশীল সমাজের নেতৃত্বীবৃন্দ,ও বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ড মিডিয়ার কর্তবরত সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর