বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালেও নারীরা কেন শ্বশুরবাড়িতে নিরাপদ নয়? মাদক কারবারিদের সাথে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সেলিম ভূঁইয়া হোতাপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল: ওসির কাছে স্মারকলিপি পেশ পলাতক ড্রাইভার মাসুদের সন্ধান চান আবুধাবি প্রবাসী সিআইপি ওসমান গণি আলমগীর মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা হ্যারি কেইন ভারতবর্ষের আদি অন্ত ও অখন্ড ভারতের দ্বিবাস্বপ্ন ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে ফটিকছড়ির যুবকের রহস্যজনক মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের আবুধাবিতে হিজরি ১৪৪৮ নববর্ষকে স্বাগত জানিয়ে নাতে মোস্তফা মাহফিল চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ

আবুধাবীতে বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৩ ভিজিটর

আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাত বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য মরহুম আব্দুল কুদ্দুস খালেদ, ইউএই বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য নূর হোসেন সুমন এর মা এবং আবুধাবি বিএনপি সিনিয়র সহ সভাপতি হাজী আবুল বশর সিআইপির মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) আবুধাবির সেন্ড মেরিন রেস্টুরেন্টে আবুধাবি বিএনপি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় এতে স্মৃতি চারন ও শোক প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুস সালাম তালুকদার।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য নূর হোসেন সুমন, শাখাওয়াত হোসেন বকুল, জিয়া পরিষদ ইউ এ ই সাবেক সভাপতি আমিনুল ইসলাম টিপু, আল আইন বিএনপি সভাপতি শওকত ওসমান রানা, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, আবুধাবি যুবদল সাধারণ সম্পাদক আবু ইউছুপ জসীম, সহসভাপতি সাগর হোসেন সাগর, আইয়ুব আলী, আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু রাসেল, সাধারণ সম্পাদক ইলিয়াস ভূইয়া, ওবায়দুল হক রোকন সিআইপি, ইব্রাহীম খলিল, ইঞ্জিনিয়ার মাহবুব আলম টিপু, আরিফ উদ্দিন, সাইফ তারেক, সলিমুল্লাহ সেলিম, জসিম উদ্দিন এবং জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

সভায় পবিত্র কুরআন থেকে তিলোয়াত করেন- মীর নাসির উদ্দিন এবং মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এতে আরো উপস্থিত ছিলেন-আবু তাহের, আব্দুল মান্নান, নুরুল হক, বখতিয়ার, বাদশাহ, ইকবাল হোসেন, ইমরান হোসেন, সোহাগ হোসেন, রাফসান সহ আরো অনেকে..

সভায় উক্ত প্রয়াত ব্যক্তিদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত ও দেশ জাতির কল্যান কামনায় দোয়া করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর