রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইসরাইলের স্বার্থে মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: মোহাম্মাদ বাঘের গালিবাফ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলরের অভিনন্দন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে- এটিএম কামরুল ইসলাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে কর্মসূচীর আয়োজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩ তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি গাজীপুরে তিতাসের ২০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন , ৩০ হাজার টাকা জরিমানা আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ায় ডিআরইউ’র উদ্বেগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ‘এখন টিভি’র চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সাংবাদিকরা হলেন— মো. মুজাহিদুল ইসলাম (শুভ), মাহমুদ রাকিব, মোহাম্মদ আজহারুজ্জামান (আজহার লিমন) ও বেলায়েত হোসেন। এর মধ্যে প্রথম তিনজন ডিআরইউ’র স্থায়ী সদস্য।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে ‘এখন টিভি’ কর্তৃপক্ষ চার সাংবাদিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তা অনভিপ্রেত। মতপ্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চার পরিপন্থি। এ ধরনের পদক্ষেপ সাংবাদিকদের স্বাধীন মতপ্রকাশের অধিকারেরও বিরুদ্ধে যায় বলে তারা উল্লেখ করেন।

ডিআরইউ নেতারা তথ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে স্বাগত জানান। একই সঙ্গে তারা মনে করেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উচিত সাংবাদিকদের মর্যাদা ও পেশাগত অধিকার রক্ষা করা।

সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘এখন টিভি’ কর্তৃপক্ষকে স্পষ্টভাবে বলছি— যাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, তাদের অবিলম্বে কাজে ফিরিয়ে নিতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।

দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় ডিআরইউ তার সদস্যদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর