রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

উত্তরায় ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ ভিজিটর

কালিমুল্লাহ ইকবালঃ উত্তরায় অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং A-Z শীর্ষক কর্মশালা।কর্মশালাটি শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরায় ভূতের আড্ডা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।এই প্রশিক্ষণের আয়োজন করে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, স্টাইলিশ গার্মেন্টস এর চেয়ারম্যান ও ডিবিসি টেলিভিশনের পরিচালক সালাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল দক্ষতা এখন সময়ের দাবি। তরুণরা এসব দক্ষতা অর্জন করলে দেশের মিডিয়া খাত আরও সমৃদ্ধ হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের এমডি মাকসুদা চৌধুরী মিশা।কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ প্রতিদিনের চীফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন, অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক জোবায়ের আহমেদ এবং কেয়া বোস । তাঁরা ভিডিও রিপোর্টিং, নিউজ স্ক্রিপ্ট তৈরি, গল্প বলার কৌশল, ভয়েস প্র্যাকটিস, শর্টকাট ভিডিও এডিটিং, ট্রেন্ডিং কনটেন্ট পরিকল্পনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন।

তিনি জানান, সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য এই প্রশিক্ষণে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর