স্টাফ রিপোর্টার: ইষ্টার্ন কেবলস্ লিমিটেডের (ইসিএল) ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সকাল ১১.০০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
বিএসইসি সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এবং ইষ্টার্ন কেবলস্ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুঃ আনোয়ারুল আলম।
সভায় ইসিএল পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে সরাসররি ও অনলাইনে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম, যুগ্মসচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, অপূর্ব কুমার মন্ডল, যুগ্মসচিব, শিল্প মন্ত্রণালয়, মোঃ আব্দুর রহিম মল্লিক, সদস্য (বিতরণ ও পরিচালন), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা, মোঃ আবদুল মান্নান, স্বতন্ত্র পরিচালক, ড. মোহাম্মদ মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক, মোঃ শামসুর রহমান, পরিচালক , মোঃ হাবিবুর রহমান, পরিচালক, মোঃ মফিজুর রহমান, পরিচালক, মোঃ ইমদাদুল হক, পরিচালক এবং প্রকৌ. আব্দুল মালেক মোড়ল, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), ইসিএল। কোম্পানি সচিব হিসাবে ছিলেন নাহিদা ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ড. মোঃ বেলাল হোসেন এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ।
সভায় ২০২৪–২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব বিবরণী এবং অন্যান্য নিয়মিত এজেন্ডা উপস্থাপন ও অনুমোদন করা হয়।
প্রধান অতিথি চেয়ারম্যান তাঁর বক্তব্যে ইষ্টার্ন কেবলস্ লিমিটেডের সামগ্রিক অগ্রগতি তথা লাভজনক ধারায় ফেরার ক্ষেত্রে ক্ষেত্রে পরিচালনা পরিষদ ও শেয়ার হোল্ডারগনের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে দক্ষ ব্যবস্থাপনা ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।