শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

আমি আপনাদের সহযোগিতা কামনা করি – সিটি প্রশাসক শওকত হোসেন সরকার

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৬৮ ভিজিটর

গোলাম মোস্তাফা খান : গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেছেন, আমি সিটি করপোরেশনের প্রশাসক হওয়াতে জিয়া পরিবারকে যারা ভালবাসেন বিএনপিকে যারা ভালোবাসেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  শনিবার বিকেলে গাজীপুর মহানগরের জোড়পুকুরপাড় এলাকায় মহানগর বিএনপির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, আমি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী আমাকে ডেকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, আমার দলের প্রতি এবং  প্রিয় সংগঠন বিএনপির প্রতি।  এখানে যারা উপস্থিত আছেন এবং গাজীপুরের যে সমস্ত নেতাকর্মীরা দলকে সংগঠিত করেছে এবং সেই দুঃসময় থেকে বিএনপি’র প্রতি যারা আজও আছেন, আমি যাতে গাজীপুর সিটি প্রশাসক হিসেবে যে দায়িত্ব পেয়েছি তা যথাযথভাবে পালন করতে পারি ,গাজীপুর সিটির যে নাগরিক সেবা সেটা যেন নিশ্চিত করতে পারি সেজন্য আপনাদেরকে পাশে চাই আপনাদের সহযোগিতা চাই। আমি যতদিন আছি ততদিন পর্যন্ত আপনাদের সহযোগিতা কামনা করি।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক্তার মাজহারুল আলম, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুস সালাম , মাহবুবুল আলম শুক্কুর, রাশেদুল ইসলাম কিরন, বিএনপি নেতা মেহেদী হাসান এলিস, হাসান আজমল ভূইয়া, মাহবুবুল আলম গোলাপ,গাজীপুর মহানগর জাসাস এর আহবায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, গাজীপুর রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আশরাফ টুলু, মহিলা দলের মহানগর সেক্রেটারী খাদিজা আক্তার বিনা,  মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান রেজা, যুগ্ম আহবায়ক শরীফ আজাদসহ মহানগরীর বিভিন্ন থানা বিএনপির সভাপতি, সেক্রেটারীসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর