বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল উত্তাল বঙ্গোপসাগর , কালবৈশাখী ঝড় ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস মাভাবিপ্রবিতে কোয়ালিটি রিভিউ ও র‍্যাঙ্কিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় রায়পুরায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নওরীন স্বর্না এগিয়ে যাচ্ছে তার মৌলিক গান নিয়ে কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় নিহত ২১, আহত ৫৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং হবে আজ টঙ্গীতে বাবা-ছেলে খুন: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

‘স্লিম জবস’ এর যাত্রার মাধ্যমে চাকরি প্রত্যাশীদের জন্য উন্মোচিত হল নতুন দিগন্তের দ্বার

  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৫৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান উপলক্ষে সাপ্লাই চেইন, লজিস্টিকস ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট খাতের পেশাজীবীদের সংগঠন স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে চাকরি প্রত্যাশীদের জন্য নতুন উদ্যোগ ‘স্লিম জবস’-এর যাত্রা শুরু করার ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (১৩ মার্চ) গাজীপুরের জয়দেবপুরের শিমুলতলী এলাকায় অবস্থিত মেঘডুবি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট খাতের বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও আগ্রহীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফরাত আল আলামিন, হাসান আহমেদ, খায়রুল কবির, নাবির হোসেন, এমডি হুমায়ুন, মো. সাইফুল ইসলাম, আজগর আলী, আসাদুল হক শাওন, মোহাম্মদ নজরুল ইসলাম, মফিজুল ইসলাম সোহেল ও আব্বাস উদ্দিনসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, ইফতার মাহফিলটি শুধু ধর্মীয় আয়োজন নয়; বরং পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, পারস্পরিক পরিচয় ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে উপস্থিতরা একে অপরের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ পান।

এ সময় সংগঠনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে ‘স্লিম জবস’, ‘স্লিম সিভি ব্যাংক’ এবং ‘স্লিম ই-একাডেমি’। এসব উদ্যোগের মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি, স্মার্ট সিভি ডাটাবেস গঠন এবং দক্ষতা উন্নয়নে কাজ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সুফল পাল, আরিফ হোসেন, নূর মোহাম্মদ, মোহাম্মদ রুবেল, গোলাম রাব্বানী, সাইফুল হাসান প্রদান, আফজাল, বারিউল ইসলাম ও মনিরুজ্জামান।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর