বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

আবুধাবীর বিদা জায়েদে জয়নাব বিল্ডিং মেটেরিয়ালস এর যাত্রা শুরু

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৪৫ ভিজিটর

আমিরাত প্রতিনিধি : ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যালসহ আধুনিক বিল্ডিং তৈরীর যাবতীয় উপকরণের বিপুল সমাহার নিয়ে আবুধাবির পশ্চিমাঞ্চলের উপশহর মদীনা জায়েদ (বিদা জায়েদ) সিটির নতুন ছানাইয়াতে যাত্রা শুরু করল জাফর স্টীল গ্রুপ অব কোম্পানির অন্যতম প্রতিষ্ঠান জয়নাব বিল্ডিং মেটেরিয়ালস কোম্পানী এলএলসির ২য় ব্রাঞ্চ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদে আছর স্হানীয় নাগরিক আবদুল্লাহ আল ফিন্দী আল কুবাইসী ও আবদুল্লাহ আল কাতেরীকে সাথে নিয়ে প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব মোহাম্মদ জাফর আহমদ ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

এ সময় কোম্পানির পরিচালক ইনজিনিয়ার মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ জাহেদ ও ইনজিনিয়ার মোহাম্মদ জয়নাল আবেদীনও তাঁর সাথে ছিলেন। উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে বিএনপি নেতা মোহাম্মদ জাভেদ, সেলস ম্যানেজার মোহাম্মদ আলমগীর, সেলসম্যান মোহাম্মদ মুনীর,সানজিদ আলী, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আজমল, মাওলানা ছরোয়ার উদ্দিন আল কাদেরী, হাফেজ আবদুল আজিজ, মাওলানা নুরুল ইসলাম আনচারী, মাওলানা মাহাবুবুর রহমান হাবীবী, মোহাম্মদ আলী, মোহাম্মদ সোলাইমান, মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা কুতুবউদ্দিন, হাফেজ জাফর, হাফেজ মুনীর উদ্দিন প্রমুখসহ বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি সকলকে দেশীয় প্রতিষ্ঠান হতে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে বলেন।

উল্লেখ্য যে, মোহাম্মদ জাফর স্টীল গ্রুপ অব কোম্পানির মোছাফ্ফা ছানাইয়া ৬ ও ১১ নস্বর সেক্টর এবং আল ফাইয়া ছানাইয়াতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর