রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে ৬২ তম বার্ষিক ৩দিন ব্যাপী ওরছ শরীফ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১১ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বিশিষ্ট দার্শনিক, সাহিত্যিক, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক, পীরে কামেল আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এঁর ৬২ তম বার্ষিক ৩দিন ব্যাপী ওরছ শরীফ ২৮ মার্চ শনিবার বাদ ফজর থেকে মিলাদ শরীফ ও আলোচানা শুরু হয়ে সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ও খানবাহাদুর আহছানউল্লাহ ইনস্টিটিউটের মহা পরিচালক আলহাজ্জ এ এফ এম এনামুল হক’র সভাপতিত্বে নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্জ মুফতী মাওলানা গোলাম কিবরিয়া কাদেরী ৩৫ মিনিট ব্যাপী আখেরী মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে মানবজাতির কল্যাণ, সমৃদ্ধি এবং ইহকালে শান্তি ও পরকালের মাগফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করা হয়। আখেরী মোনাজাতের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন, জইমাম,আড়ংগাছা হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ক্বারী মো. শামছুর রহমান।

মিলাদ শরীফ ও ফাতেহা পাঠ করেন, শানপুকুর জামে মসজিদের ইমাম মৌ. মো. আব্দুল হাকিম। আলোচনা করেন, ঢাকা গুলশান-১ জামে মসজিদের খতিব আলহাজ্জ অধ্যাপক হাফেজ মোঃ হাফিজুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ এফ এম গোলাম সরফুদ্দীন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব ও ইমাম আলহাজ্জ মুফতী মাওলানা গোলাম কিবরিয়া কাদেরী প্রমূখ।

গজল পরিবেশন করেন, মো. মানছুরুর রহমান, মো. ফিরোজ আলম, মো. মাসুম বিল্লাহ, মো. আবতাব হোসেন বাচ্চু, মো. শাহীন আলম। ভক্তের পত্র থেকে পাঠ করেন, মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মোঃ সাইদুর রহমান। কেয়াম পরিবেশন করেন, মাওলানা মোঃ এনায়েত উল্লাহ। এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নলতা শরীফ এলাকা ধর্মীয় উৎসবের নগরীতে পরিণত হয়।

মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দু’হাত তুলে মহান আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে আকাশ-বাতাস মুখখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহু রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় মুসুল্লিরা আকুতি জানান। এ সময় কারো দুই চোখ ছিল মুদিত, কারো দৃষ্টি ছিল সুদূরে প্রসারিত। আর থরথর কম্পমান দুই ঠোঁটে মৃদুস্বরে উচ্চারিত হয়েছে আমিন আমিন ধ্বনি। আল্লাহুমা আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে নলতা শরীফ। জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তির জন্য, পরম দয়াময় আল্লাহর দরবারে অনুনয়-বিনয় করে পানাহভিক্ষা করছিলেন তারা।

মোনাজাতে নলতা শরীফে লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। ফজরের নামাজের পরই নলতা শরীফসহ আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থান থেকে আসা মানুষ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা শুরু করে। ৩দিন ব্যাপী ওরছ শরীফে আগতদের মধ্যে দেখা যায় আনন্দ, উৎসাহ, উদ্দীপনা। ওরছ শরীফের সুস্বাদু তাবারক খাবার পর তাদের চোখে মুখে পরিতৃপ্তির ছাপ। কোন একজন মানুষও যেন তাবারক না খেয়ে যায়, সবাই যেন এক লোকমা তাবারক খেয়ে যেতে পারে, কোনরকম যেন তাদের অসুবিধা না হয় সে ব্যাপারে সেই ব্যবস্থা করে মিশন কর্তৃপক্ষ। আল্লাহর অশেষ রহমত ও বরকতে কোথাও একটু টান বা গরমিল দেখা যায় নাই। ৩দিন এভাবেই খানাপিনা চলেছে বিরামহীন। এই মহা নিয়ামত ও বরকতপূর্ণ তাবারক খেয়ে যে, কত মানুষের জটিল ও কঠিন অসুখ-বিসুখ, রোগ-শোক, জরা-ব্যাধি বালা-মসিবত, বদজীন-ভূতের তাছির থেকে মুক্তি পাওয়ার আশায়ও অনেকে এই তাবারুক খেয়েছেন বলেও জানা গেছে।

৩দিন ব্যাপী এই পবিত্র ওরছ শরীফ মহান আল্লাহর অশেষ রহমতে সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, মিশনের কর্মকর্তা সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কর্মকর্তা খায়রুল হাসান ও হিসাব রক্ষক মোঃ এবাদুল হক।

আখেরি মোনাজাত শেষে বেলা ১১ টা থেকে নলতা শরীফ শাহী জামে মসজিদের নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর