বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতবর্ষের আদি অন্ত ও অখন্ড ভারতের দ্বিবাস্বপ্ন ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে ফটিকছড়ির যুবকের রহস্যজনক মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের আবুধাবিতে হিজরি ১৪৪৮ নববর্ষকে স্বাগত জানিয়ে নাতে মোস্তফা মাহফিল চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১১৫ ভিজিটর

 

মাভাবিপ্রবি প্রতিনিধি :  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৭ মার্চ, ২০২৬ ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি ক্যাম্পাসে ৭২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে।
গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ‘সি’ ইউনিটে মোট ২৫ হাজার ২ শ ১৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর