শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা: ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা ডিজিটাল আয়নায় সমাজ: ঘৃণা, নিয়ন্ত্রণ ও বিবেকের সংকট

যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল-হামাসের স্বাক্ষর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১১ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য তার পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে একমত হয়েছে হামাস এবং ইসরায়েল। এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুপক্ষ। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল এবং হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। তিনি বলেন, শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল একটি নির্দিষ্ট সীমানায় তাদের সৈন্যদের প্রত্যাহার করবে।

এদিকে কাতারের মধ্যস্থতাকারী বলেছেন, চুক্তির আরও বিস্তারিত পরে ঘোষণা করা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারী সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, মধ্যস্থতাকারীরা ঘোষণা করছেন যে, আজ রাতে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের সব বিধান এবং বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে। ফলে যুদ্ধের অবসান, ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং সহায়তা প্রবেশ নিশ্চিত হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে ঘোষণা করা হবে।

এর আগে ট্রাম্প বলেছিলেন যে, আলোচনা ‌‘খুব ভালোভাবে’ চলছে এবং তিনি চলতি সপ্তাহের শেষের দিকে মধ্যপ্রাচ্যে ভ্রমণ করতে পারেন। বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, আমি সপ্তাহের শেষের দিকে, সম্ভবত রোববার সেখানে যেতে পারি।

বুধবার আলোচনার তৃতীয় দিনে, কাতার, তুরস্ক, মিশর এবং যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিশরের লোহিত সাগরের অবকাশস্থল শার্ম আল-শেখে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় যোগ দেন। মধ্যস্থতাকারীরা ট্রাম্পের ২০-দফা প্রস্তাবের বিষয়ে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য চাপ দিয়েছেন।

পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি এবং গাজায় আটক ৪৮ জন ইসরায়েলি বন্দীর মুক্তি অন্তর্ভূক্ত রয়েছে। এদের মধ্যে ২০ জন জীবিত রয়েছেন বলে মনে করা হচ্ছে এবং এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর