রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং, কিম এবং পুতিন: ট্রাম্পের অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন ট্রাম্প।

পুতিন এবং শি জিনপিংকে নিয়ে যখন বেইজিংয়ে চীনের সামরিক প্যারেড শুরু হয়েছে, তখন জিনপিংকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আপনারা যখন আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত করছেন, সেই আবহে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ অভ্যর্থনা দেবেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন শি জিনপিংয়ের সঙ্গে ছিলেন তখন ট্রাম্প শি জিনপিংকে সম্বোধন করে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

বেইজিংয়ে যে সামরিক প্যারেডের আয়োজন করা হয়েছে, সেটার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক ক্ষমতা প্রদর্শন করতে চাইছে চীন। স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, যে কোনো দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার ক্ষমতা আছে বেজিংয়ের। ওই সামরিক প্যারেডে অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেননি। বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর