সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবি এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রাম ১০ম ব্যাচের  ওরিয়েন্টেশন প্রোগ্রাম

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৪০ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ওপেন স্কুল পরিচালিত এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ১০ম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট ) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের লাইব্রেরি কক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ বাংলা মাধ্যমে প্রবর্তিত এমবিএ প্রোগ্রামে পড়া-শুনা, আধুনিক বিশ্বে মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসা প্রশাসনের ভূমিকা, বিশ্বায়নে বাংলাদেশের অর্থনীতির অবস্থান, এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের কোর্স কারিকুলাম এবং ডিজিটাল শিক্ষা সেবা বিষয়ে আলোকপাত করা হয়।

ওরিয়েন্টেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. জাহেদ মাননান। তিনি শিক্ষার্থীদের সহজ ভাষায় প্রোগ্রামের উপর দিক নির্দেশনা প্রদান করেন।

উপ-আঞ্চলিক পরিচালক উম্মে সালমা নাজিফার উপস্থাপনায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আঞ্চলিক কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা মো: আরিফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে  শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে রিসোর্স পারসন ড. জাহেদ মাননান ও অনুষ্ঠানের সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ শিক্ষার্থীদের প্রশ্নোত্তর সন্তোষজনক জবাব দেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর