রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে জ্বীন আতঙ্কে এক কারখানার ১৩ শ্রমিক অসুস্থ্য

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬২ ভিজিটর

স্টাফ রিপোর্টার : গাজীপুরে জ¦ীন আতঙ্কে এক কারখানার ১৩ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় এদিনের জন্য কারখানা ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সদর উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকার এসপি গার্মেন্টস এন্ড ওয়াশিং কারখানায় এ ঘটনা ঘটে।
আহত নারী শ্রমিক আছমা খাতুন জানান, পাঁচ তলা ভবনের এসপি গার্মেন্টস এন্ড ওয়াশিং লিমিটেড কারখানায় প্রায় সোয়া দুই হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েকদিন ধরে কারখানার ওয়াশ রুমে জ¦ীনের আছর (ভর) রয়েছে। এমন গুজবে কারখানার শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার এক নারী শ্রমিক ওয়াশরুমে যান। তিনি ওয়াশরুমের ভিতরে প্রবেশ করা মাত্রই হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। এতে তিনি ভয় পেয়ে অসুস্থ্য হয়ে পড়েন। এঘটনায় আতঙ্কিত হয়ে আরো কয়েক শ্রমিক পর্যায়ক্রমে অসুস্থ্য হয়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন। এ দৃশ্য দেখে অন্যান্য শ্রমিকরা চিৎকার ও চেঁচামিচি শুরু করেন এবং নিজেকে রক্ষা করতে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন। এতে আরো কয়েক শ্রমিক আহত ও অসুস্থ্য হন। কারখানা কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করে স্থানীয় হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিৎসা দেয়।
হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক শিহাব আহাম্মদ ইবনে জামান বলেন, আমরা ১৩ জন অসুস্থ শ্রমিককে চিকিৎসা দিয়েছি। তাদের বেশির ভাগই শারীরিক দুর্বলতার কারনে অসুস্থ্য হয়েছেন। অসুস্থ শ্রমিকেরা (রোগী) চিকিৎসককে বলেন তাদের মধ্যে থেকে একজন ভয় পেয়েছে। তবে কি দেখে ভয় পেয়েছে তা কেউ বলতে পারে না।
অসুস্থ্য শ্রমিকরা হলেন পারভীন আক্তার (২০), সাবিনা (২০), হালিমা (২২), লিজা (২৪), সানজিদা (২২), তাহমিনা (২১), শিখা খাতুন (২০), লিপি আকতার (১৯), নার্গিস সুলতানা (২০), বিউটি আক্তার (২৪), সানজিদা বেগম (২১), আছমা খাতুন (৪০) এবং হাকিম (২৭)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর