বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

বিজয় অর্জন হলেও রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি-উপদেষ্টা মাহফুজ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৯ ভিজিটর
স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদের উচিত দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবেন।’
তিনি আরও বলেন, ‘২৪ এর গণআন্দোলনে বিজয় অর্জন হলেও রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে।’
তিনি শুক্রবার (১৪ মার্চ) তা’মীরুল মিল্লাত টঙ্গীর শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘আমি তা’মীরুল মিল্লাতের একজন শিক্ষার্থী। এক সময় স্বৈরাচারের শাসনামলে আমরা আমাদের পরিচয় দিতে পারিনি। কিন্তু আজ তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।’
তিনি বলেন, জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান ছিল, কিন্তু স্বৈরশাসনের সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন।
তিনি অভিযোগ করেন, ‘মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে। অতীতের ফ্যাসিস্ট শাসনামলে মিল্লাতের শিক্ষার্থীরা ভয়ের মধ্যে দিন কাটিয়েছে।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আনাম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, মাহফুজ আলম ২০১৩-১৫ সালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় অধ্যয়ন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর