রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

প্রত্যেক মা-বোন-কন্যার নিরাপত্তায় সরকারকে ব্যবস্থা নিতে হবে-তারেক রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭২ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি কোনে প্রত্যেক মা, বোন ও কন্যার নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে অন্তর্বর্তী সরকারকে শিগগির ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশে আট বছর বয়সী এক শিশুর ধর্ষণের পর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে দুঃখ, লজ্জা ও শোকার্ত করেছে। দেশের শিশু ও নারীদের কখনোই সহিংসতা, নিপীড়ন ও হয়রানির মুখোমুখি হওয়া উচিত না। জাতি হিসেবে, মানুষ হিসেবে আমাদের নিজেদের দিকে তাকানো দরকার, যেন দেশে এ ধরনের অন্যায় না হয়, তা নিশ্চিত করা যায় এবং যেখানে সবার স্বাধীনতা ও অধিকারের প্রতি সম্মান রাখা যায়।

তিনি বলেন, এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার ভুক্তভোগীদের ন্যায়বিচারের জন্য তাদের পাশে থাকার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের দল বিএনপি দুটি সেল গঠন করেছে, একটি চিকিৎসা সহায়তার জন্য ও অপরটি আইনি সহায়তার জন্য। এই সেলগুলোতে বেশকিছু সংখ্যক নারী চিকিৎসক ও আইনজীবী আছেন, যারা ভুক্তভোগী ও তাদের পরিবারকে বিনামূল্যে, পেশাদারত্বের সঙ্গে প্রয়োজনীয় সহায়তা দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথিকৃৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি আবারও দায়িত্ব পালনের নেতৃত্ব দিতে এবং লিঙ্গ, ধর্ম বা রাজনৈতিক মতামত নির্বিশেষে সবার জন্য নিরাপদ, সমান ও ন্যায্য সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর