শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন মাছের প্রজনন রক্ষায় সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা ফটিকছড়িতে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে চৈত্র সংক্রান্তি উদযাপন, সিঁদুর খেলা ও গীতাপাঠ অনুষ্ঠিত ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ডায়িং কারখানাকে এক লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ ভিজিটর

প্রতাপ কুমার গোপ : অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে গাজীপুরে একটি ডায়িং কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুর মহানগরের টেকনগপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানাকে  অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে  পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ অর্থদন্ড প্রদান করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক শেখ জাবের নূরানী জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে  গাজীপুর মহানগরের বাসন থানার টেকনগপাড়া এলাকায়  এক অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের দায়ে মায়া  ডায়িং কারখানাকে  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয় ।  অপর একটি ডায়িং কারখানার  কোন লোকজন  না পাওয়ায় দন্ড প্রদান সম্ভব হয়নি। এ সময় উভয় কারখানার  অবৈধ সংযোগ কিলিং করে দেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান । এসময় অবৈধভাবে স্থাপিত ৩০০ মিটার পিভিসি পাইপ  লাইন উত্তোলন  করে জব্দ করা হয়।

অভিযান পরিচালনার সময় উপ-ব্যবস্থাপক প্রকৌশলী জাবের নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল, রাকিব হাসান, সবুজ খান, সহকারী কর্মকর্তা মোঃ আল আমিন, মোঃ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর