রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

সেনা কর্মকর্তা হত্যার মামলার আসামি সাদেক গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার : কক্সবাজার চকরিয়া সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন হত্যাকান্ড মামলার অন্যতম আসামি সাদেকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৫সেপ্টেম্বর) রাতে চকরিয়া ফাঁসিয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার ব্যাক্তি চকরিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ খাইরুজ্জামান ছেলে।

সাদেককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১৫’র  সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া)মোঃ আবুল কালাম চৌধুরী। তিনি জানান, সেনা কর্মকর্তা হত্যা মামলার অন্যতম আসামি সাদেকে গ্রেফতার করা  হয়েছে। সে এই হত্যাকান্ডে সরাসরি জড়িত ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক হত্যায় নিজের সংশ্লিষ্টতার বিষয়টি  স্বীকার করেছে উল্লেখ করে আবুল কালাম চৌধুরী জানান,  গ্রেপ্তার আসামিকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম সারোয়ার নির্জন হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে পুলিশ ও সেনাসদস্য বাদি হয়ে পৃথক দুটি মামলা করেন। দুই মামলায় আসামি করা হয়েছে ২৫ জনকে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়া জানিয়েছেন, মামলা দুটিতে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাত আসামি করা হয়েছে ৮ জনকে। এর মধ্যে সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদি হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদি হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি দায়ের করেছেন। দুই মামলার আসামিরা একই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর