বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

পুলিশকে সেনাবাহিনীর প্রতিপক্ষ বানানোর চেষ্টা করেছিলেন হাসিনা- সেমিনারে বক্তারা

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে সেনাবাহিনীর প্রতিপক্ষ বানানোর চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জুলাই ও আগস্ট মাসের বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা’ বিষয়ক সেমিনারে তারা এ দাবি করেন।

লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ানের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. শহীদুজ্জামান, ডা. জাহেদ উর রহমান। সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নাসিমুল গনি, লে. কর্নেল (অব.) মোশাররফ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে রাষ্ট্রযন্ত্রকে সহায়তা করতে সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক সদস্যরা প্রস্তুত। এ সময় জুলাই-আগস্ট বিপ্লবের ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সম্মুখভাগে এবং অন্তরালে সশস্ত্র বাহিনীর অফিসার, জেসিও এবং সৈনিকদের অবদান তুলে ধরেন তারা।

বক্তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া বেশিরভাগ পুলিশ সদস্য এখনো নিষ্ক্রিয়। এ অবস্থার সুযোগ নিচ্ছে বিগত সরকারের অপরাধীরা। দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র চলছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দেশের অবসরপ্রাপ্ত প্রায় সাড়ে চার হাজার সেনা অফিসার ও সেনা সদস্যদের সম্পৃক্ত কারার আহ্বান জানান তারা।

বিশেষ করে দেশের থানাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ব্যবহার করা যেতে পারে বলে জানান বক্তারা। এছাড়া দেশের অনেক খাত আছে যেখানে দেশের প্রয়োজনে তাদের ব্যবহার করা যেতে পারে বলে মত দেন তারা।

শেখ হাসিনার সরকার জঙ্গি কায়দায় দেশে স্বৈরশাসন ও নির্বাচন পরিচালনা করেছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. শহীদুজ্জামান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর