রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে

  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান (৫) নামে এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে।

জাহিদ হাসান উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট দুপুর ১টার দিকে জাহিদকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদীর একটি ঘাটে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহা. নাজমুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটি কীভাবে নিখোঁজ হয়েছিল এবং কীভাবে নদীতে গেল—এ বিষয়ে জানতে চাইলে এসআই নাজমুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করা হবে। তবে উদ্ধার করা মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহ ময়নাতদন্তে না নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর