শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল

  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সায়েদুর রহমান বি.এসসি, বিশিষ্ট চক্ষু হাসপাতাল ব্যবসায়ী এবং রোটারি ক্লাব অব ভাওয়ালের ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি মাহমুদুর রহমান পলাশের বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ ছিলেন। হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার সকাল ৭টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও প্রিয় শিক্ষার্থী রেখে গেছেন।

মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক ও কষ্ট সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

জানাজার সময়সূচি

মরহুমের প্রথম জানাজা বাদ জোহর গাজীপুর শহরের জোড়পুকুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে শ্রীপুর উপজেলার বরমী বাজারের পাশে মরহুমের দ্বিতীয় বাড়িতে।

তৃতীয় জানাজা বাদ এশা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কলোরগাঁও গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর