বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৬ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে দুই গরুর মাংস ব্যবসায়ীকে পৃথক ২টি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। এ সময় লাইসেন্স না থাকায় গরুর মাংসের দোকান মালিক ইব্রাহিম খলিলুল্লাহর পুত্র ইকবাল সরকার (৩০) কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ ধারায় ১টি মামলায় ১০ হাজার টাকা এবং আমির উদ্দিনের পুত্র আজিজুল ইসলাম (৪৪) কে একই ধারায় পৃথক আরেকটি মামলায় ১০ হাজার টাকা, মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহমুদুল হাসান ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর