বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৬ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ডাংগার তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। সে স্থানীয় প্রাণ-আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সেলিম মিয়া সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে সকাল সাড়ে ৭টায় ডাংগা-পাঁচদোনা সড়কের তেপোথা নামক এলাকায় পৌঁছলে ইট বোঝাই একটি ট্রলি সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে সড়কের পাশে ট্রলি ফেলে রেখে পালিয়ে যান চালক।।

পলাশ থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়দানতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর