শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কোথায় অন্ত? নিখোঁজ অন্ত’র সন্ধানে মানববন্ধন, দ্রুত উদ্ধারের দাবি

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৪ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্ত’র সন্ধান চেয়ে মানববন্ধন করেছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে বীর উজলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির একাধিক নেতা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে দ্রুততম সময়ের মধ্যে নিখোঁজ শিক্ষার্থী অন্ত’র সন্ধান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্তকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, নিখোঁজ অন্তকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষভাবে অনুসন্ধান চালিয়ে অন্ত’র সন্ধান বের করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অন্ত’র সন্ধান ও নিরাপদে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর