বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৮ বছরে বদলে গেছে ঢাকা ইস্ট, উন্নয়নের গল্প রেখে বিদায় ওয়ার্ল্ড ভিশনের কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন : মোঃ শওকত হোসেন ‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ বলা সেই ডিসি ইকবালকে বরখাস্ত করা হয়েছে কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান দেশের সব বোর্ডের এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ বাউবিতে ‘স্কুল অব ল’ এর উদ্যােগে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ওয়েবিনার অনুষ্ঠিত ফটিকছড়িতে তারেক রহমানকে ঘিরে জনতার ঢল, বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্যটন খাতে জিডিপির অবদান ৭ শতাংশে নিতে চায় সরকার : আফরোজা খানম সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শেখ রাজিব হাসানের মৃত্যু বিদ্যুৎ খাতকে অস্থির করতে একটি চক্র বেশ সক্রিয় : প্রধানমন্ত্রী

কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন : মোঃ শওকত হোসেন

  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের বনিকপাড়া এলাকায় নির্মিত ড্রেনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

প্রকল্পের সভাপতি মো. শওকত হোসেন দাবি করেন, ড্রেন নির্মাণে কোনো ধরনের অনিয়ম করা হয়নি। গত ৮ জুলাই ২০২৬ প্রবল বৃষ্টির সময় বৃষ্টির পানির তীব্র স্রোত ও বালুর চাপে ড্রেনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানার পর ক্ষতিগ্রস্ত অংশটি পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

মো. শওকত হোসেন বলেন, “আমি বারবার বলেছি, ড্রেনের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পুনরায় মেরামত করে দেওয়া হবে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে নতুন করে প্রায় ৭ ফুট ড্রেন নির্মাণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ সত্য নয়। তার নামে বিভিন্ন পত্রিকা ও ফেসবুকে ছবি ও ভিডিও প্রকাশ করে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা তাকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে এসব সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনারা সরেজমিনে এসে দেখে যান, ড্রেন নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কি না। এরপরও আমি চাই, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা হোক।”

এদিকে, কালীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বনিকপাড়া এলাকার ড্রেনটি সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ড্রেন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রকল্প কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, তিনি সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে এসেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামও ড্রেনের যেসব স্থানে সমস্যা দেখা দেবে, সেসব স্থানে পুনরায় কাজ করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ড্রেনে পানি নিষ্কাশনের সুবিধার্থে প্রয়োজনীয় স্থানে ছিদ্র করে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তার দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট প্রকল্পের বিল আটকে দেওয়া হবে।

প্রকল্পের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, “প্রবল বৃষ্টির কারণে পানির স্রোত ও বালুর ধাক্কায় ড্রেনের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা ওই দিনই ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে নতুন করে নির্মাণ করেছি।”

তিনি আরও দাবি করেন, ড্রেন নির্মাণে বাঁশের খুঁটি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া গেলে তিনি নিজ অর্থে পুনরায় ড্রেন নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করবেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ড্রেন নির্মাণের মান ও কাজের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত বিষয়টি যাচাই করা যেতে পারে। তাদের দাবি, বৃষ্টির পানির প্রবল স্রোত ও বালুর চাপে ড্রেনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও তা পরবর্তীতে পুনরায় নির্মাণ করা হয়েছে এবং উপজেলা প্রকল্প কর্মকর্তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর