বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নেপথ্য যোগাযোগে কাজ করছে পাকিস্তান মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক সন্ধ্যা কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির গাজীপুর সদর উপজেলা পরিষদের একক চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুছুল্লী জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল জুলাই গণঅভ্যুত্থানস্মৃতি জাদুঘরের উদ্বোধন ইস্টার্ন টিউবস লিমিটেড পরিদর্শন ও ২৬৭তম পর্ষদ সভায় অংশ নিলেন বিএসইসি চেয়ারম্যান রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা চর্চা ফিরিয়ে আনতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরতে পারে : হুমায়ুন কবির

মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আজ ৫ আগস্ট ২০২৬, বুধবার, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের হলসমূহে বিশেষ খাবারের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে সকাল ১০টায় শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রার উদ্বোধনকালে মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জুলাই আমাদের চেতনা। জুলাইয়ের আদর্শ আমাদের বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলব। আগামী প্রজন্ম বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, আজকের এই আনন্দ শোভাযাত্রার উদ্দেশ্য হলো আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সমাজের মানুষের জন্য কাজ করে যাব। তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে আমরা কোনো দিন বেইমানি করব না। আজকের এই দিনে আমরা জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।”

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, “রাজমুকুট অর্জন করা যত সহজ, তা রক্ষা করা তত সহজ নয়। আজ আমাদের বিজয়ের দিন। এই দিনের তাৎপর্য আমাদের ধরে রাখতে হবে। তা ধরে রাখতে হলে পারস্পরিক ঐক্য ও সমঝোতা বজায় রাখতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছে, তা দীর্ঘদিন ধরে রাখতে হবে। মাফিয়া চক্র ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পরে বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘আমরাই গড়বো স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান।

সাংস্কৃতিক সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শিল্পীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও মুক্তিকামী মানুষের সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। প্রাণবন্ত এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর