বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নেপথ্য যোগাযোগে কাজ করছে পাকিস্তান মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক সন্ধ্যা কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির গাজীপুর সদর উপজেলা পরিষদের একক চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুছুল্লী জুলাই গণঅভ্যুত্থানের গণরায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল জুলাই গণঅভ্যুত্থানস্মৃতি জাদুঘরের উদ্বোধন ইস্টার্ন টিউবস লিমিটেড পরিদর্শন ও ২৬৭তম পর্ষদ সভায় অংশ নিলেন বিএসইসি চেয়ারম্যান রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা চর্চা ফিরিয়ে আনতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরতে পারে : হুমায়ুন কবির

বিএনপির গাজীপুর সদর উপজেলা পরিষদের একক চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুছুল্লী

  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ ভিজিটর

গাজীপুর  প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনের নানা জল্পনা কল্পনা চলছে, সম্প্রতি গাজীপুর সদর উপজেলার সর্বত্র চায়ের স্টল থেকে শুরুকরে হাট বাজার, পাড়া মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, মিল ফ্যাক্টরী অফিস আদালত পর্যন্ত গাজীপুর সদর উপজেলা পরিষদের বিএনপির মনোনীত একক প্রার্থী হিসেবে সাদা মনের মানুষ, ভাওয়াল মির্জাপুরের ঐতিহ্যবাহী মুছুল্লী পরিবারের কৃতি সন্তান, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক, আলহাজ আবু তাহের মুছুল্লী নাম শোনা যাচ্ছে।

আমাদের নিজস্ব প্রতিবেদকের এক প্রশ্নের উত্তরে আবু তাহের মুছুল্লী বলেন, আমি গরিব দুঃখী মেহনতি মানুষে পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। জনগনই আমার অনুপ্রেরণা, জনগনই আমার ভালো বাসা। জনগন চাইলেই আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবো ইনশাআল্লাহ।

এখানে উল্লেখ যে আলহাজ্ব মোঃ আবু তাহের মুছুল্লী তৃণমূল থেকে উঠে আসা এক রাজনৈতিক কর্মী যিনি আশির দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে নিজেকে একজন পরীক্ষিত নেতা হিসেবে গাজীপুর সদর উপজেলা তথা গাজীপুর জেলা বিএনপির নিকট আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

তিনি ১৯৮৫ সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি থেকে শুরু করে ১৯৮৭ সালে গাজীপুর সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি, ১৯৯১ সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, ১৯৯৬ সালের গাজীপুর সদর উপজেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক, ২০১৫ সালের গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক, ২০১৭ সালে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে সকলের নিকট আস্থাবাজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করেছেন।

পাশাপাশি তিনি গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ব্যাপকভাবে পরিচিত হয়েছেন, বর্তমানে তিনি গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন । তিনি এমনই একজন সফল নেতা যার সময়ে সাংগঠনিক ভাবে কোথাও কোন দলীয় গ্রুপিং নেই, পাশাপাশি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নিকট আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা যখন মাঠে তৎপর, এসময় আমাদের নিজস্ব প্রতিবেদক সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, আমি নির্বাচন নিয়ে তেমন কোনো ভাবনা এখনো করি নাই।

আমি মনে করি দল যাকে মনোনয়ন দিবে সেই বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি আরো বলেন জনগণের প্রার্থী হিসেবে আমি নিজেকে পেশ করতে চাই, আমি নির্বাচিত হলে আমার নিজের উন্নয়নের কোন কাজ করবো না, আমি জনগণের সেবায় নিয়োজিত আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি, যা তিনি ১৯ দফার মাধ্যমে বাস্তবায়ন করেছেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতিও কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, যা ৩১ দফার মাধ্যমে বাস্তবায়ন করে চলেছেন।

আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন নগন্য কর্মী হিসেবে কাজ করে জনগণের ভাগ্য উন্নয়ন করতে চাই। এটাই আমার একান্ত ইচ্ছা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর