বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন টিউবস লিমিটেড পরিদর্শন ও ২৬৭তম পর্ষদ সভায় অংশ নিলেন বিএসইসি চেয়ারম্যান রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা চর্চা ফিরিয়ে আনতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরতে পারে : হুমায়ুন কবির মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত চট্টগ্রামের ডিসির বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রায়পুরায় আধিপত্য বিস্তার: বাড়ি ঢুকে গুলি করে হত্যা শহীদদের স্মরণে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভল্যুশন’ অনুষ্ঠিত হবে রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা চর্চা ফিরিয়ে আনতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১ ভিজিটর

স্টাফ রিপোর্টার: রাজনীতি ও সংস্কৃতি থেকে কুরুচিপূর্ণ ও অশালীন চর্চা দূর করে একটি পরিশীলিত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, অন্যথায় দেশের ভাবমূর্তি ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ আবৃত্তি উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর নানা সংকটের কারণে রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে জাতি, ধর্ম ও গোষ্ঠী নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বর্তমান সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের সংস্কৃতি খাতকে পুনরুজ্জীবিত ও পরিশীলিত করতে সরকার আন্তরিক। এ লক্ষ্যে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা, সৌন্দর্য ও পরিশীলিত চর্চা ফিরিয়ে আনতে হবে।

রাজনৈতিক ভাষাচর্চার প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিক ভাষা থেকে কুৎসিত ও অশালীন রূপ দূর করে একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পুনর্নির্মাণ ও সাংস্কৃতিক চর্চার প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে রাষ্ট্র পুনর্নির্মাণের প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বপরিসরে বাংলাদেশকে মর্যাদাশীল অবস্থানে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দিনব্যাপী আয়োজিত উৎসবে আন্তঃবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক, আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, সংগঠনটির সাবেক ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক মো. মহিউদ্দিন ফরিদ সহ অন্যান্যরা।

উৎসব শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণাফলকের সামনে প্রতিমন্ত্রী সম্মাননা স্মারক প্রদর্শন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর