মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরতে পারে : হুমায়ুন কবির মাভাবিপ্রবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত চট্টগ্রামের ডিসির বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি রায়পুরায় আধিপত্য বিস্তার: বাড়ি ঢুকে গুলি করে হত্যা শহীদদের স্মরণে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভল্যুশন’ অনুষ্ঠিত হবে রায়পুরায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন মিয়া গ্রেপ্তার দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল আসছে টঙ্গী ও ঢাকায় বিএসইসি’র  শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করলেন নবনিযুক্ত চেয়ারম্যান  আব্দুল খালেক

চট্টগ্রামের ডিসির বক্তব্য প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯ ভিজিটর

নাজিম উদ্দীন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন আন্দোলনকে ঘিরে চট্টগ্রামের জেলা প্রশাসকের দেওয়া বক্তব্যের প্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে দুঃখ প্রকাশ না করা হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, বিক্ষোভ, অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

রোববার (২ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলার হেয়াকো বাজারে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবিকে খাটো করে দেখা কিংবা প্রশাসনিকভাবে উপেক্ষা করার সুযোগ নেই। তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের সাম্প্রতিক বক্তব্যে আন্দোলনরত জনগণের অনুভূতির যথাযথ প্রতিফলন ঘটেনি। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে দুঃখ প্রকাশের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দাবি পূরণে ব্যর্থ হলে পর্যায়ক্রমে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, বৃহত্তর বিক্ষোভ, সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রশাসনকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম কনভেনর একরামুল হক বাবুল, নুরুল আমীন আজাদ, আবু মুসা জীবন, আবু মেম্বার, ইদ্রিস মিয়া ইলিয়াস, জসিম উদ্দিন, নুরুল আলম, শাহাদাত হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে শনিবার (১ আগস্ট) ফটিকছড়িতে এক অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাংলাদেশের মতো ছোট দেশে একটি উপজেলাকে বিভক্ত করে দুটি উপজেলা গঠন করা হয়েছে যাতে মানুষ আরও সহজে সরকারি সেবা পেতে পারে। বিশ্বের অনেক দেশেই সরকারি সেবা নিতে মানুষকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। সেই তুলনায় বাংলাদেশের দূরত্ব অনেক কম। তাই এ বিষয়টি কেন এত বড় ইস্যু হয়ে উঠেছে, তা তাঁর কাছে পুরোপুরি বোধগম্য নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর