শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

রায়পুরায় আধিপত্য বিস্তার: বাড়ি ঢুকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৫ ভিজিটর

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেন মিয়া (৬০) সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের সরকারবাড়ির শহীদ মিয়ার ছেলে মো. নাজমুলের পরিচয় জানা গেছে। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোমেন সরকারের সমর্থক এবং সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় রোববার সকালে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ও ফরিদ পক্ষের ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল চেয়ারম্যান সমর্থক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মোমেন মিয়াসহ ছয়জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা চলছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনি ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর