শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে আন্তর্জাতিক মানের পেট ক্লিনিক উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা সার্ভিসের প্রতিশ্রুতি দিয়ে গাজীপুরে বেসরকারীভাবে  যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক মানের পোষ্য প্রাণীদের চিকিৎসা ও সেবাকেন্দ্র এ্যাপোলো পেট ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানের । পোষ্য প্রাণীদের সুরক্ষা, নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন এ ক্লিনিকটির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

শনিবার জেলা শহরের হাক্কানী সোসাইটির আবেদ প্লাজায় এ ক্লিনিকটি উদ্বোধন করা হয়।

অ্যাপোলো পেট ক্লিনিক ও মিরার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. রহুল আমিন সরকারের সভাপতিত্বে  উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আতাউর রহমান, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর বিএম কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, গাজীপুর সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান, মিরার এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজী মো. মাহফুজুল হক হীরক প্রমুখ।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক মানের এ ক্লিনিকে একই ছাদের নীচে ভেটেরিনারি চিকিৎসা, উন্নতমানের ডায়াগনস্টিক সেবা, সার্জারী, ভ্যাকসিনেশন, আইসিইউ, ইমার্জেন্সী কেয়ার, প্রিমিয়াম গ্রমিং স্পা ও বিউটি কেয়ারের ব্যবস্থা রয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর