শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৬ ভিজিটর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী স্টেডিয়ামের সামনে স্থাপিত ময়লার ভাগার অপসারণ এবং এর কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, সুস্থ-সুন্দর গাজীপুর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জনবহুল ও ক্রীড়াঙ্গন হিসেবে পরিচিত টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার থাকায় পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আ. রহমান, দৈনিক সংগ্রামের সহ-সম্পাদক আবুল হোসেন এবং মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নাজমুল বারী চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর এবিএম সাইফুল্লাহ, সেক্রেটারি মাসুদ আলমসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। কর্মসূচিটি সঞ্চালনা করেন ৫৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মোক্তার হোসেন মুন্সী।

বক্তারা অবিলম্বে স্টেডিয়ামের সামনে থেকে ময়লার ভাগার অপসারণ এবং আধুনিক, পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর