শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৩ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:  সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত জীবগাজীপুরনের একঘেয়েমি কাটাতে গাজীপুরের পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পূবাইলের বড় কয়ের লালমাটিয়া রিসোর্ট থেকে এ নৌভ্রমণের যাত্রা শুরু হয়। পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার খসরু মৃধার নেতৃত্বে আয়োজিত এ নৌভ্রমণে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমের স্বনামধন্য সাংবাদিক, পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

নৌযানে জলপথে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে অংশগ্রহণকারীরা ঢাকার ৩০০ ফিট এলাকায় পৌঁছান। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকরা পরস্পরের সঙ্গে সৌহার্দ্য ও মতবিনিময় করেন এবং আনন্দঘন সময় কাটান।

নৌভ্রমণে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, চ্যানেল ওয়ানের ইকবাল আহমেদ সরকার, মোহনা টিভির আতিক, আরটিভির আজহারুল হক, দৈনিক সংবাদের আইয়ুব খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

এ সময় দৈনিক দেশ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শাকিল মোল্লাসহ পূবাইল থানা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূবাইল থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের নিয়ে এ ধরনের সামাজিক ও সম্প্রীতিমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর