শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন, আমি সর্বাত্মক সহযোগীতা করবো: ফজলুল হক মিলন দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি টঙ্গীতে ছাত্রশিবিরের ‘জুলাই মিছিল’, গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় একুশের চেতনা ধারণ করতে হবে : সৈয়দ আবদাল আহমদ আবুধাবিতে ডিএক্সএম পরিবারের জমজমাট আয়োজন মাভাবিপ্রবিতে চার দিনব্যাপী ‘স্টুডেন্ট গ্রুমিং অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডাপটেশন প্রোগ্রাম’ সম্পন্ন অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে যৌথ অভিযান: ২০০টি সংযোগ বিচ্ছিন্ন, ৫ জনকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ গাজীপুরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাতে অভিযান, আটক ৪০ চরিত্রের বিচার হওয়া উচিত মানুষের কাজ, সততা ও আচরণ দিয়ে

আবুধাবিতে ডিএক্সএম পরিবারের জমজমাট আয়োজন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০৫ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: আরব আমিরাতের আবুধাবিতে ডিএক্সএন (DXN) পরিবারের উদ্যোগে স্থানীয় লিডারদের সম্মানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়’। শনিবার (১৮জুলাই’২৬) বাদে মাগরিব আবুধাবির ডিএক্সএন হলরুমে এ আয়োজনে সম্বর্ধনা, নাচ, গান, আলোচনা, রাফেল ড্র ও পুরুষ্কার বিতরণ করা হয়।

কঠোর পরিশ্রমী লিডারদের অনুপ্রেরণা যোগাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ সায়েম। তিনি তার বক্তব্যে ডিএক্সএন-এর মাধ্যমে কীভাবে ব্যবসায়িক সমৃদ্ধি ও স্বাবলম্বিতা অর্জন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সভাপতিত্ব করেন ডাক্তার নুরুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাখি বেগম। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেদী হাসান, শামসুদ্দিন মিরাজ ও শাহিন আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম, মোহাম্মদ আফসার, সুমি আকতার, মোহাম্মদ ইবরাহিম, মিস রূপজান, মিসেস জাকিয়া, মিস শিরিন, মিস রাবেয়াসহ ডিএক্সএন পরিবারের অন্যান্য সদস্য।

বক্তারা বলেন, ডিএক্সএন কেবল একটি ব্যবসা নয়, এটি একটি পরিবার। পারস্পরিক সহযোগিতা এবং সঠিক নেতৃত্বের মাধ্যমেই এখানে সাফল্য অর্জন করা সম্ভব। আবুধাবিতে কর্মরত প্রবাসী লিডারদের এমন আয়োজন তাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে বিশেষ কৃতিত্ব অর্জনকারী লিডারদের সম্মাননা প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর