বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার কাপাসিয়ায় মাদক বিরোধী ও আইন শৃংখলা উন্নয়ন বিষয়ক পরামর্শ সভায় এমপি সালাউদ্দিন আইয়ুবী সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম শত্রুর অবকাঠামোতে হামলায় প্রস্তুত ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’ : আইআরজিসি উপদেষ্টা অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের পরামর্শ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের জেরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন কৃষি খামারের শ্রমিকদের নিয়মিতকরণ ও মজুরি বৃদ্ধির দাবি পশ্চিমবঙ্গে পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

আমিরাতের আজমানে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময় ও সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯৩ ভিজিটর

আমিরাত প্রতিনিধি : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর উদ্যোগে এবং বাংলাদেশ কমিউনিটি, আজমান-এর সহযোগিতায় শনিবার ( ১৮ জুলাই ২০২৬) প্রবাসী বাংলাদেশীদের সাথে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান প্রধান অতিথি হিসেবেএবং বিশিষ্ট কমিউনিটি নেতা এম জাকির হোসেইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কমিউনিটি আজমান-এর পক্ষে আব্দুল কুদ্দুস সভায় সভাপতিত্ব করেন এবং সিনিয়র কমিউনিটি লিডার মোস্তফা মাহমুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কর্মী ছাড়াও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কনসাল জেনারেলসহ বক্তারা প্রবাসী বাংলাদেশীদের আমিরাতের প্রচলিত আইন-কানুন, বিধি-বিধান ও স্থানীয় রীতি-নীতি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অধিকতর সচেতনতা, দায়িত্বশীলতা এবং প্রচলিত আইন অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় কনস্যুলেটের পক্ষ থেকে কনস্যুলার ও সরকারি বিভিন্ন সেবা কার্যক্রম এবং প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগসমূহ সম্পর্কেও প্রবাসীদেরকে অবহিত করা হয়।

সভায় অংশগ্রহণকারী প্রবাসী কর্মী এবং কমিউনিটির সদস্যগণ ভিসা জটিলতা, কনস্যুলার সেবা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে করণীয় সহ সংশ্লিষ্ট বিষয়ে নানা প্রশ্ন ও অভিমত ব্যক্ত করেন। কনসাল জেনারেল এবং কমিউনিটি নেতৃবৃন্দ তা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

কনস্যুলেট-এর পক্ষ থেকে এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এবং বাংলাদেশ কমিউনিটি, আজমানকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান রাখার বিষয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর