শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

হেফাজতের উদ্যোগে ঐক্যের পথে ৭ ইসলামী দল, নতুন জোটের সম্ভাবনার ইঙ্গিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৭ ভিজিটর

নাজিম উদ্দীন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামী দলের শীর্ষ নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভবিষ্যতে পারস্পরিক সমন্বয় ও ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছেন অংশগ্রহণকারী নেতারা। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই উদ্যোগ ভবিষ্যতে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের ভিত্তি তৈরি করতে পারে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন করে প্রতিনিধি অংশ নেন। এছাড়াও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় পর্যায়ের প্রায় ২০ জন নেতা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান জানান, সাতটি ইসলামী দল ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। খুব শিগগিরই এই ঐক্যের কাঠামো ও পরবর্তী কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কওমি ধারার বিভিন্ন ইসলামী দল ভিন্ন ভিন্ন রাজনৈতিক জোটে অংশ নেওয়ায় পারস্পরিক দূরত্ব ও বিভক্তি সৃষ্টি হয়। সেই পরিস্থিতি কাটিয়ে উঠে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই হেফাজতের এই উদ্যোগ।

জানা গেছে, প্রতিটি দলের কাছে লিখিত মতামত ও প্রস্তাব চাওয়া হয়েছে। দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা শেষে প্রস্তাব জমা দেবে। আগামী আগস্টের শুরুতে আবারও বৈঠকে বসে সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

সভাসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, হেফাজতের আমির চান কওমি ধারার ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক বিরোধ ও বিভক্তির অবসান ঘটিয়ে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে উঠুক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলোচনার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে এটি একটি নতুন ইসলামী রাজনৈতিক জোটে রূপ নিতে পারে।

তবে এখন পর্যন্ত কোনো নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, আলোচনা ও পারস্পরিক মতামতের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর