শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৪ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়াই পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন এবং বিক্রয়-বিতরণের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার কৃষিপণ্য ফিডস লিমিটেড-এর বিরুদ্ধে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড বিক্রয়-বিতরণের প্রমাণ পাওয়ায় ‘বিএসটিআই আইন, ২০১৮’ এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

একই অভিযানে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেড-এর বিরুদ্ধে প্রয়োজনীয় সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ফিড বিক্রয়-বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই গাজীপুরের উপপরিচালক ও অফিসপ্রধান এস. এম. তালাত মাহমুদ, সহকারী পরিচালক (মেট) মো. কাউসার আলী এবং সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান।

অভিযানের আরো উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক (মেট) প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী।

বিএসটিআই জানায়, ভোক্তাস্বার্থ রক্ষা, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর