রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সম্মানী ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন এমপি মিলন

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৪ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের এমপি আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

রবিবার (১২ জুলাই) সকালে গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভ‚ইয়ার সভাপতিত্বে ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আলহাজ¦ একে এম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দেন। পরে তিনি সভায় উপস্থিত সবাইকে এক দিনের বেতন বন্যাদুর্গত মানুষের সহায়তায় দান করার জন্য আহ্বান জানান।

তাঁর আহ্বানে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে মানবিক উদ্যোগে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেন এবং গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বন্যার্তদের তাৎক্ষণিক ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে গাজীপুর জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল-বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়।

জেলার সকল দপ্তর প্রধান আগামী ১৪ জুলাই ২০২৬ অপরাহ্নের মধ্যে নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের ১ দিনের মূল-বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে জেলা প্রশাসক গাজীপুর, হিসাব নং ০২০৬০০১০০০১৮৩, সোনালী ব্যাংক পিএলসি, গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় জমা দিয়ে নিজ নিজ দপ্তরের একটি রিপোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করার এবং আগামী ১৫ জুলাই ২০২৬ইং তারিখে সংগৃহীত অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেকের মাধ্যমে প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলনের মহতী উদ্যোগে সাড়া দিয়ে বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চেকের মাধ্যমে অনুদান প্রেরনের সিদ্ধান্ত তাৎক্ষণিক গ্রহণ করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় অন্যান্যের মাঝে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য সহ জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর