রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুরে ছাত্রশিবিরের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১০ জুলাই) বিকেলে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে শুরু হয়ে ভবানীপুর বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ভবানীপুর বাজারের গাজীপুর সাফারি পার্ক সড়কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।  এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. সফর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সেক্রেটারি মো. বায়জিদ মাহমুদ।

এছাড়া সদর উপজেলা শাখার সেক্রেটারি মো. রাফিক মনোয়ার সাঈদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার প্রকাশনা সম্পাদক মো. আল আমিন নাঈম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাওয়ালগড় ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মো. মোফাজ্জল হোসাইন।

বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং তরুণদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। র‍্যালিতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর