বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির প্রবাসী এনামের অবৈধ গ্যাসের বিরুদ্ধে গাজীপুরে যৌথ অভিযান: তিনজনকে ৯০ হাজার টাকা জরিমানা, একজনের এক মাসের কারাদণ্ড চাঁদপুর ইউনিয়ন কে আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য : একান্ত সাক্ষাৎকারে মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (তুহিন) মাভাবিপ্রবিতে কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব: কালীগঞ্জ ইউএনও গুলশান লেকের পরিবেশ রক্ষা করার নির্দেশ প্রধানমন্ত্রীর সমালোচনার মুখে প্রাথমিকের পাঠাগারে তিন বই রাখার নির্দেশনা বাতিল জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি করছে : নাহিদ ইসলাম প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কারখানা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ফটিকছড়ির প্রবাসী এনামের

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৩ ভিজিটর

নাজিম উদ্দীন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদি বাপের বাড়ি এলাকার বাসিন্দা মুহাম্মদ এনাম (৪০) ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি মরহুম জাগির হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে ওমানের সালালা এলাকায় একটি রেস্টুরেন্টে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের মেরামতের কাজ করছিলেন এনাম। কাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের আশায় দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করে আসছিলেন এনাম। চলতি বছরের জানুয়ারিতে ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে কিছুদিন কাটিয়ে আবার জীবিকার তাগিদে ওমানে ফিরে যান। কিন্তু সেই বিদায়ই হয়ে গেল চিরবিদায়। জীবিত অবস্থায় নয়, এবার তার মরদেহই ফিরবে জন্মভূমিতে—এমন নির্মম বাস্তবতা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।

ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী, দুই সন্তান, মা ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। ছোট দুটি সন্তান এখনও বাবার অপেক্ষায়, আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

স্থানীয়দের ভাষ্য, এনাম ছিলেন অত্যন্ত সৎ, ভদ্র, পরিশ্রমী ও সদালাপী একজন মানুষ। সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে শুধু পরিবারই নয়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার জানিয়েছে, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর