নিজস্ব প্রতিনিধি: সৃষ্টিশীল ও কল্যাণ মুলক কাজ সবাই করতে পারেনা। তন্মধ্যে কেউনা কেউ আমৃত্যু এই কাজ করার বাসনা নিয়ে এ সংগ্রামমুখর জীবন উপভোগ করে যায়। মানুষের কল্যাণের চিন্তায় বিভোর একটি সত্ত্বা প্রতিনিয়ত এভাবেই মানুষের জন্য কিছু করার জন্য ব্যাকুল হয়ে থাকেন। তার নিষ্ঠা, তার ধ্যানধারনা আর একাগ্রতার ফলে তিনি একসময় সুনিদৃষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। মানুষের অগাধ ভালবাসা, শ্রদ্ধা পেয়ে যিনি একই সাথে জনপ্রিয়তার উচ্চশিখরে আরোহন করতে চেষ্টাকরছেন তিনি হলেন ডিপ্লোমা ইন্জিঃ মোঃ নজরুল ইসলাম ভূইয়া (তুহিন)।
যিনি ডিপ্লোমা – ইন- ইন্জিনিয়ারিং শেষকরে বেসরকারি চাকুরীতে যোগদান করেন। বর্তমানে তিনি বেসরকারি চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহন করে সমাজ সেবা মুলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, তিনি বর্তমানে ভাকোয়াদী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ও কোটবাজালিয়া আদর্শ যুব কল্যাণ সংঘ ( গভঃ রেজি: ০ঢ১৩২১) এর আজীবন সদস্য।
তিনি ভাকোয়াদীর ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের কৃতি সন্তান। তার পিতা মরহুম সিরাজুল হক ভূঁইয়া, সাবেক প্রধান শিক্ষক মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঢাকা। মা খাদিজা বেগম, সাবেক সহকারী শিক্ষিকা শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা।
তুহিন ভূঁইয়া ”ঢাকা গ্যাজেট প্রতিনিধির সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন – আমাকে যদি জনগণ আগামী ইউপি নির্বাচনে কাপাসিয়া উপজেলার ১০ নং চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি মানুষের মাঝে পারিবারিক বিবাদ বা বিরোধ মীমাংসা করে পারস্পরিক ভাতৃত্ববোধ ও সেতুবন্ধন তৈরি করে আমাদের পূর্বপুরুষরা যেরকম সমাজ রেখে গেছেন এরকম সোনালী সুন্দর সমাজ বা তারচেয়ে উন্নত সমাজ উপহার দিতে চাই।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনগনের আগে, অফিসে আসবো ইনশাআল্লাহ এবং মানুষের সেবা ও তার অধিকার পূরনে একান্তভাবে চেষ্টা করবো।
পরিশেষে তিনি বলেন আমি কাপাসিয়া সর্বদক্ষিণের ইউনিয়ন চাঁদপুর ইউনিয়ন কে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য।