রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কারখানা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির আজ (০৬ জুলাই ২০২৬, সোমবার) দুপুরে দেশের গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রাপ্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ (পিআইএল)-এর সীতাকুণ্ডস্থ কারখানা পরিদর্শন করেছেন।

কারখানা প্রাঙ্গণে মাননীয় মন্ত্রী মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব মুঃ আনোয়ারুল আলম, জনাব মোঃ ফিরোজ উদ্দিন, অতিরিক্ত সচিব (জাহাজ পুন:প্রক্রিয়া,বিরা,বেখা ও বিআইএম) শিল্প মন্ত্রণালয় এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আবু সাঈম। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিএসইসি চেয়ারম্যান মাননীয় শিল্পমন্ত্রীকে কারখানার প্রধান উৎপাদন লাইন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সরেজমিনে ঘুরিয়ে দেখান এবং প্রগতির সার্বিক উৎপাদন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

শিল্পের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বিএসইসি চেয়ারম্যান দেশের অটোমোবাইল খাতের বর্তমান বাজার পরিস্থিতি তুলে ধরেন। একই সাথে, সময়ের চাহিদার সাথে সংগতি রেখে প্রগতির কারখানাকে আধুনিকায়ন করা এবং পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি ( EV) সংযোজন প্রকল্প চালুর প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাননীয় মন্ত্রীর নিকট বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

কারখানার উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যবেক্ষণ করে মাননীয় শিল্পমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “দেশের অটোমোবাইল শিল্পের পথিকৃৎ হিসেবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গৌরবময় ইতিহাস রয়েছে।” প্রগতিকে একটি যুগোপযোগী ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং ইভি গাড়ি সংযোজনের মতো পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি চালুর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নীতিগত ও প্রশাসনিকসহ সার্বিক সর্বোচ্চ সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস দেন ।

পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সবাইকে আরও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর