শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

যৌক্তিক স্থানে উপজেলা সদর দাবিতে ফটিকছড়িতে সড়ক করে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩২ ভিজিটর

নাজিম উদ্দিন, চট্টগ্রাম (ফটিকছড়ি) প্রতিনিধি: নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনস্বার্থে যৌক্তিক ও সবার জন্য সহজপ্রাপ্য স্থানে স্থাপনের দাবিতে ফটিকছড়িতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ফেনী–খাগড়াছড়ি মহাসড়কের হেঁয়াকো এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে কর্মসূচি প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, নবগঠিত উপজেলার সদর দপ্তর নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং জনসেবার সুবিধার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। তারা এসব বিষয় পুনর্বিবেচনার মাধ্যমে সকলের জন্য গ্রহণযোগ্য ও যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবি জানান।

ফটিকছড়ি উত্তর উপজেলা নাগরিক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট রাসেল আহমদ ভূঁইয়া বলেন, অতীতে ভূজপুরে থানা স্থাপনের সময়ও উত্তরাঞ্চলের মানুষের মতামত উপেক্ষা করা হয়েছিল। এবারও একইভাবে নবগঠিত উপজেলার সদর দপ্তর ভূজপুরে স্থাপনের উদ্যোগ নেওয়া হলে উত্তরাঞ্চলের জনগণ তা মেনে নেবে না।
তিনি বলেন, “জনস্বার্থ ও জনগণের ন্যায্য দাবির পক্ষে আমাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে খুব শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

বিক্ষোভকারীরা জানান, তাদের আন্দোলনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং উত্তরাঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা সহজলভ্য করতে এমন স্থানে উপজেলা সদর প্রতিষ্ঠা করা, যা ভৌগোলিকভাবে কেন্দ্রীয় এবং সব ইউনিয়নের মানুষের জন্য সমানভাবে সুবিধাজনক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর