শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কাপাসিয়ায় ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৪৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরি এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন (সোমবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের (LASEP) অর্থায়নে এবং কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এই সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।

সকালে বিদ্যালয় মাঠ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি শুরু হয়ে আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও তা রোধে করণীয় সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। র‍্যালি শেষে বিদ্যালয়ের মাঠ ও আশপাশের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁদপুর ইউনিয়নের সভাপতি এম. আমজাদ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাজাহান সরদার, সিনিয়র শিক্ষক আকবর হোসেন,  পরিতোষ চন্দ্র দাস, তাসলিমা আক্তার, কাজী জেসমিন আক্তার, শামীমা সুলতানা, কাকলী রানী দাস, শংকরী রায়, মুতালিব হোসেন, রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, খোকন চন্দ্র রায়, ফাহাদ, সূচনা রানী বিশ্বাস, জুবাইদা মাহমুদ ও সোহেল রানা প্রমুখ।

বিদ্যালয়ের সকল স্তরের ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি একটি সফল পরিবেশ সচেতনতামূলক উদ্যোগে পরিণত হয়। বক্তারা শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায় বেশি করে গাছ লাগানোর এবং পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর