শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

দক্ষ মানবসম্পদ বিএনপির ৩১ দফার অঙ্গীকার : ডা.মাজহার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, জ্ঞানচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান লক্ষ্য হলো দেশপ্রেম। কারিগরি শিক্ষা জাতিকে দক্ষ মানবসম্পদে পরিণত করে। বর্তমান সরকার এবং বিএনপির ৩১ দফায় শিক্ষার বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ার অঙ্গিকার আছে।

গাজীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীর বিদায় ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আকাশ এর সঞ্চালনায়, অধ্যক্ষ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহানগর নেতা ও সাবেক থানা সভাপতি কাউন্সিলর হাসান আজমল ভুঁইযা, বিশিষ্ট শিল্পপতি মাহফুজুল হক হীরক, এডভোকেট ছাদেকুজ্জামান খান, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আমিনুল হক, শিক্ষক নেতা অধ্যাপক সামসুজ্জামান সিকদার, স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সহকারী পরিচালক সুজন মিয়া। ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাইম মিয়া প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর