শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

শ্রীপুরের রাজাবাড়ীতে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ীতে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ জুন) বিকেলে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় রাজাবাড়ী বাজারে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মহিদুল ইসলাম নয়ন, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ রাকিব মোড়ল, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, রাজেন্দ্রপুর বাজার সমিতির সভাপতি ও যুবদল নেতা মশিউর রহমান লিটন প্রমুখ।

এ সময় মিছিল থেকে “আওয়ামী ফ্যাসিস্টদের অবিলম্বে বিচার করতে হবে”, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দাও”, এবং “আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না”—ইত্যাদি বিভিন্ন স্বৈরাচার বিরোধী স্লোগান দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর